ছানাপোনা সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসাগুলো জানুন এখানে। বিস্তারিত জানতে আমাদের মেইল করুন hello@chanapona.com ঠিকানায়। ধন্যবাদ।
ছানাপোনা হলো একটি ফিনল্যান্ডভিত্তিক প্যারেন্টিং প্ল্যাটফর্ম, যা আধুনিক যুগে শিশুদের সঠিক লালন-পালন ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। ইন্টারনেটের এই সময়ে আপনার সন্তানকে কীভাবে নিরাপদ রাখা যায় এবং তার মেধা বিকাশে প্রযুক্তিকে কীভাবে ইতিবাচকভাবে ব্যবহার করা যায়, সেই সমাধান দিতেই ছানাপোনা।
একদমই না। ছানাপোনা মূলত একটি সচেতনতামূলক এবং পরামর্শমূলক ওয়েবসাইট। আমরা কোনো ধরনের চিকিৎসা সেবা বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস প্রদান করি না। আপনার শিশুর কোনো শারীরিক বা মানসিক অসুস্থতার জন্য সবসময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
অবশ্যই! আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন বা সমস্যা থাকলে মেইলের মাধ্যমে আমাদের লিখে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞের মতামতসহ নতুন কন্টেন্ট বা ব্লগ প্রকাশ করার চেষ্টা করি।
অবশ্যই। অভিভাবকদের প্রশ্ন, দ্বিধা ও বাস্তব অভিজ্ঞতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এসব প্রশ্ন থেকেই নতুন কনটেন্ট তৈরি হয়।
ছানাপোনায় লেখালেখি সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসাগুলো জানুন। লেখা পাঠাতে মেইল করুন hello@chanapona.com ঠিকানায়। ধন্যবাদ।
আপনি যদি প্যারেন্টিং, শিশু মনোবিজ্ঞান বা ডিজিটাল শিক্ষা নিয়ে লিখতে ভালোবাসেন, তবে ইমেইল আপনার প্রোফাইল বা আগের কাজের নমুনা পাঠাতে পারেন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে।
ছানাপোনা সবসময় সহজ, সাবলীল এবং প্রমিত বাংলাদেশি বাংলা ভাষাকে গুরুত্ব দেয়। বিষয়বস্তু হতে হবে তথ্যনির্ভর এবং আধুনিক প্যারেন্টিং চ্যালেঞ্জের সমাধানমূলক।
আমরা সাধারণত ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে লেখা পছন্দ করি, যা পাঠকরা সহজে পড়তে পারেন। এছাড়া লেখার ক্ষেত্রে আমরা মানুষের অভিজ্ঞতা ও মৌলিক চিন্তাকে বেশি গুরুত্ব দিই।
আপনার লেখাটি আমাদের hello@chanapona.com ঠিকানায় পাঠিয়ে দিন। ধন্যবাদ।