সঠিক প্যারেন্টিং-এ নিশ্চিত হোক সমৃদ্ধ শৈশব

কেন আমাদের

ছানাপোনা?

ছানাপোনা ডিজিটাল প্যারেন্টিং ও মিডিয়া লিটারেসি বিষয়ক একটি শিক্ষা উদ্যোগ। গবেষকদের তথ্য মতে, বাংলাদেশের ৬৫ ভাগ বাবা-মা সন্তানদের হাতে নানা প্রয়োজনে মোবাইল তুলে দেন। আর এদের মধ্যে প্রায় ৭৮% ভাগ বাবা-মা সন্তানের মোবাইল ব্যবহারের কারণে শিশুদের মধ্যে বিকাশজনিত ত্রুটি দেখতে পান। এছাড়া দেশে দ্রুত গতিতে বাড়ছে মোবাইল ব্যবহারকারী  শিশুর সংখ্যা। 

কেবলমাত্র ঢাকা শহরের ৬২ ভাগ শিশু মোবাইল ব্যবহার করে।  প্রযুক্তির সাথে বেড়ে উঠা এখন আমাদের শিশুদের এক নতুন বাস্তবতা। 

বর্তমান যুগে শিশুরা স্ক্রিনের মধ্যে বড় হচ্ছে।  শিশুদের অনলাইনে নিরাপত্তার বিষয়টি  সব জায়গায় জোরেসোরে আলোচিত হচ্ছে।  শিশুদের অনলাইনে আসক্তি, মাত্রারিক্ত স্ক্রিণ টাইমের ফলে নানা ধরনের শারীরিক ও মানসিক বিকাশজনিত সমস্যা, অপতথ্য, ফেক-নিউজের ছড়াছড়ি অনেক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের ট্রাডিশনাল প্যারেন্টিং চর্চায়।  এমন এক বাস্তবতায় ছানাপোনার যাত্রা। 

 আমাদের শিশুরা যাতে স্ক্রিণের এই যুগে চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে, ছানাপোনার মাধ্যমে আমরা সেই চেষ্টা করতে চাই।   

 

নাসিমূল আহসান ফিনল্যান্ডের তাম্পেরে ইউনিভার্সিটির (Tampere University) এডুকেশন ফ্যাকাল্টি থেকে ‘Teaching, Learning and Media Education’ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। পড়াশোনা চলাকালীন তিনি ডিজিটাল প্যারেন্টিং এবং ফিনল্যান্ডের আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর অ্যাকাডেমিক পড়াশুনা ও গবেষণার সুযোগ পান।  মূলত এই সময়ই একাডেমিক পঠনপাঠন ও গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগের লক্ষ্যে তিনি ডিজিটাল প্যারেন্টিং নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন।

এছাড়া তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।  বাংলাদেশে থাকাকালীন সর্বশেষ তিনি গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআই’এর Promoting Fact Checking to Counter Misinformation in Bangladesh শীর্ষক প্রকল্পে প্রোগ্রাম কর্ডিনেটর হিসেবে কিছুদিন কাজ করেন।  এছাড়া বাংলাদেশ সরকারের প্রেস ইনস্টিটিউট বাংলদেশ-এ (পিআইবি) দীর্ঘ ৮ বছর সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকতা, তথ্য প্রযুক্তি, ফেক নিউজ, ফ্যাক্ট চেকিং প্রভৃতি বিষয়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।  

ছানাপোনার নিউজলেটার

সাবস্ক্রাইব করুন

ছানাপোনা ফিনল্যান্ডভিত্তিক একটি ডিজিটাল প্যারেন্টিং প্লাটফর্ম।  বাবা-মায়ের জন্য শিশুর শৈশব, বেড়ে ওঠা, মানসিক স্বাস্থ্য, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও ডিজিটাল প্যারেন্টিং বিষয়ক নানান পরামর্শ নিয়েই ছানাপোনা। 

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন